,

সংস্কৃতিকর্মী তনন হত্যার বিচার দাবিতে নাসিরনগরে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে  তরুণ কবি ও সংস্কৃতিকর্মী   সৈয়দ মোনাব্বির আহমেদ তনন হত্যাকারীদের বিচারের  দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সংস্কৃতি সমাজের ব্যানারে নাসিরনগর কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। স্থানীয় উদীচী‘র সভাপতি সাবেক প্রধান শিক্ষক মহেন্দ্র চন্দ্র দাসের সভাপতিত্বে ঐক্যতান আবৃত্তি সংগঠনের পরিচালক শিবলী চৌধুরীর সঞ্চালনায়  মানববন্ধনে উপস্থিত ছিলেন বিক্ষুব্ধ সংস্কৃতি সমাজের ব্রাহ্মণবাড়িয়া‘র আহবায়ক মনিরুল ইসলাম শ্রাবণ,সিনিয়র আইনজীবী এডভোকেট নাসির মিয়া,অধ্যাপক জামিল ফোরকান, আবৃতি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মনির হোসেন,  ছাত্রমৈত্রীর সভাপতি কবি ফাহিম মুনতাসিরসহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে উদয়মান তরুণ কবি ও সংস্কৃতিকর্মী সৈয়দ মোনাব্বির আহমেদের  হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ,গত ৯ নভেম্বর সোমবার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের আলিয়ারা গ্রামে সরকারি খালে বাঁধ দেয়ার প্রতিবাদ করায় খুন হন উদয়মান তরুণ কবি ও সংস্কৃতিকর্মী সৈয়দ মোনাব্বির আহমেদ তনন। সে আলিয়ারা গ্রামের সৈয়দ শিব্বির আহমেদের ছেলে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য