,

শীতের শুরুতেই চট্টগ্রামে ঊর্ধ্বমুখী করোনা

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : শীতের শুরুতেই চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে। চলতি মাসের শুরুতে দৈনিক শনাক্তের হার শতক ছাড়ায়, এই সপ্তাহে যা দেড়শ ছুঁইছুঁই করছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪৬ জন। আক্রান্তদের মধ্যে ১৩৫ জনই নগরের বাসিন্দা। সব মিলিয়ে এই শীতে চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ মারাত্মক রূপ ধারণ করতে যাচ্ছে বলে আশঙ্কা স্বাস্থ্যবিভাগের।

শুক্রবার (১৩ নভেম্ববর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, চট্টগ্রামের আটটি ল্যাবে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬২টি নমুনা পরীক্ষা করে ১৪৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৩৫ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা এবং উপজেলায় শনাক্ত হয়েছেন ১১ জন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৮৭টি নমুনা পরীক্ষা করে ১১ জনের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৭৫টি নমুনা পরীক্ষা করে ১৬ জনের, চট্টগ্রাম মেডিকে কলেজ (চমেক) ল্যাবে ৩৭৭টি নমুনা পরীক্ষা করে ৫৯ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৮৪টি নমুনা পরীক্ষা করে ছয়জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৩টি নমুনা পরীক্ষা করে ২১ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৫০টি নমুনা পরীক্ষা করে ২৯ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৬টি নমুনা পরীক্ষা করে চারজন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য