,

বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধর্ষণ মামলার হাজতির আত্মহত্যা

news-image

বরিশাল ব্যুরো : বরিশাল কেন্দ্রীয় কারাগারের হাসপাতালের শৌচাগারে গলায় ফাঁস দিয়ে ধর্ষণ মামলার এক হাজতি আত্মহত্যা করেছে। হাজতির নাম হানিফ খলিফা (৪০)।

শনিবার ভোর রাতে এই ঘটনা ঘটেছে।

মৃত হানিফ খলিফা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মধুকাঠি এলাকার আলী মোহাম্মদ খলিফার ছেলে এবং নগরীর কাশিপুরে সে ভাড়া বাসায় থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক বলেন, বাক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় পহেলা অক্টোবর থেকে কারাগারে আসেন হানিফ খলিফা।

দিবাগত রাত ৩টার দিকে কারাগারের হাসপাতালের শৌচাগারে গিয়ে মশারির দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে হানিফ খলিফা আত্মহত্যা করেছে বলে খবর পাই।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য