,

আইসোলেশনে থেকেও আমি বাস পোড়ানোর প্রধান আসামি : ইশরাক

news-image

নিউজ ডেস্ক : আইসোলেশনে থেকেও রাজধানীতে বাস পোড়ানোর প্রধান আসামি হয়েছেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের বৈদেশিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইশরাক হোসেন। মামলাকে ভিত্তিহীন উল্লেখ তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরে আমি অসুস্থ থাকায় বাসায় আইসোলেশনে আছি। বাসা থেকে একেবারেই বের হচ্ছি না। আইসোলেশনে থেকেও মামলার প্রধান আসামি হয়েছি আমি।’

বৃহস্পতিবার রাজধানীতে বাস পোড়ানোর মামলার আসামি হয়েছেন ইশরাক হোসেন। মতিঝিল থানা পুলিশের পক্ষ থেকে এসআই মো. হুমায়ন কবির বাদী হয়ে এ মামলা করেন। ইশরাকের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, এ মামলায় প্রধান আসামি করা হয়েছে ইশরাক হোসেনকে। মামলায় তিনি ছাড়াও আসামি করা হয়েছে ৪১ জনকে। বৃহস্পতিবার মতিঝিলসহ রাজধানীর বিভিন্ন থানায় পুলিশের পক্ষ থেকে মোট ১৩টি মামলা করা হয়। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য