,

করোনায় আক্রান্ত শাহরিয়ার আলম

news-image

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার নিজের ফেসবুক পেজে সহকর্মীর আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

পেজে দেওয়া এক স্ট্যাটাসে পলক জানান, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার সুস্থতা কামনায় সবার দোয়া চান আইসিটি প্রতিমন্ত্রী।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, গতকাল বৃহস্পতিবার হাতে পাওয়া পরীক্ষার ফলাফলে প্রতিমন্ত্রীর করোনাভাইরাস পজিটিভ আসে। তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

এর আগে মে মাসে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার বাবুর্চিসহ চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সে সময়ের পরীক্ষায় প্রতিমন্ত্রীর রিপোর্ট নেগেটিভ এসেছিল।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য