,

আট উপজেলা, পাঁচ পৌরসভা, ১৫ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন আট উপজেলা, পাঁচ পৌরসভা ও ১৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।

দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

তালিকা অনুযায়ী, নওগাঁ জেলার রাণীনগর উপজেলায় মো. আব্দুর রউফ, পাবনার ঈশ্বরদী উপজেলায় মো. নায়েব আলী বিশ্বাস, বেড়া উপজেলায় মো. রেজাউল হক, সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায় মো. মুজিবুর রহমান, যশোর জেলার বাঘারপাড়া উপজেলায় ভিক্টোরিয়া পারভীন সাথী, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় মো. জাহাঙ্গীর খান চৌধুরী, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় শাহনাজ বেগম মনোনয়ন পেয়েছেন।

গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভায় মো. আবু বক্কর প্রধান, মাদারীপুর জেলার রাজৈর পৌরসভায় নাজমা রশীদ, ফরিদপুর জেলার মধুখালী পৌরসভায় খন্দকার মোরশেদ রহমান, ফরিদপুর সদর উপজেলার পৌরসভায় অমিতাভ বোস, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর পৌরসভায় তফাজ্জল হোসেন মনোনয়ন পেয়েছেন।

১৫ ইউনিয়ন পরিষদের মধ্যে কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গায় এস এম রেজাউল করিম, বন্দবেড়ে মো. আব্দুল কাদের ও চর শৌলমারী কে এম ফজলুল মন্ডল। চাপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী মো. আরজেদ আলী, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নে মো. আব্দুল হান্নান, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া মো. নূরুল ইসলাম ও দক্ষিণ উলানিয়া কাজী আব্দুল হালিম, নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া মো. মতিউর রহমান, শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডিএম খালি মহসিন হক বেপারী, ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর মোহাম্মদ আলী, হবিগঞ্জের সদর উপজেলার রাজিউড়া বদরুল করিম দুলাল, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল সি এম জয়নাল আবেদীন, কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর মোহাম্মদ ইকবাল সরকার এবং রাঙ্গামাটির সদর উপজেলার মগবান বিনিময় চাকমা ও বিলাইছড়ি উপজেলার বড়থলি সত্য চন্দ্র ত্রিপুরা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য