,

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

news-image
তৌহিদুর রহমান নিটল,ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়া রেললাইন পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির(৫০) লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতেে শহরের কাউতলী রেললাইন সংলগ্ন পূর্বপাড়া  থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে স্থানীয় কয়েকজন ছেলে রেলপাশের একটি মাঠে ব্যাডমিন্টন খেলতে যাওয়ার সময় রেললাইনের পূর্ব পাশে একজন অজ্ঞাত ব্যক্তি অসচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় ছেলেরা রেলওয়ে থানাকে খবর দিলে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক মো. সেতাফুর রহমান বলেন, ধারনা করা হচ্ছে ট্রেনের ধাক্কার আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে। মনে হয় লোকটি ভবঘুরে ছিল।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য