,

কমলার স্বামী চাকরি ছাড়বেন

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। দক্ষিণ এশীয় এই আমেরিকান জয়ের পর নিজ দায়িত্ব বুঝে নেবেন আগামী ২০ জানুয়ারি শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে। ওই অনুষ্ঠানের আগেই নিজের বর্তমান চাকরি ছেড়ে দেবেন তার স্বামী।

যুক্তরাষ্ট্রের এ যাবতকালের প্রত্যেক প্রেসিডেন্টের স্ত্রীকে ডাকা হয় ‘ফার্স্ট লেডি’। ভাইস প্রেসিডেন্টদের স্ত্রীকে ডাকা হতো ‘সেকেন্ড লেডি’। যেহেতু মার্কিনিরা এই প্রথম কোনো নারী ভাইস প্রেসিডেন্ট পেল, সে হিসেবে কমলার স্বামী ডগলাস এমহফকে ডাকা হবে ‘সেকেন্ড জেন্টলম্যান’।

মার্কিন ইতিহাসের সেকেন্ড জেন্টলম্যান ডগলাস এমহফ পেশায় একজন ‍আইনজীবী। ‘ডিএলএ পাইপার’ নামে আইন বিষয়ক একটি প্রতিষ্ঠানে ২০১৭ সাল থেকে কাজ করতেন তিনি। প্রতিষ্ঠানটির অন্যতম শেয়ারহোল্ডারও তিনি।

ডিএলএ পাইপার’র বিনোদন, খেলাধূলা ও সংবাদমাধ্যম বিষয়ক মামলাগুলোর দেখভাল করতেন ডগলাস। মার্কিন গণমাধ্যমগুলো বলছে, কমলা শপথ নেওয়ার আগে সেই প্রতিষ্ঠানের চাকরিটাই ছেড়ে দেবেন ডগলাস।

২৯০ ভোট পেয়ে ডেমোক্র্যাট পার্টির নেতা জো বাইডেন ও কমলা হ্যারিস পৌঁছে গেছেন হোয়াইট হাউসের দোরগোড়ায়। এখন পর্যন্ত ২১৭ ইলেকটোরাল ভোট পেয়ে হেরে বসে আছেন রিপাবলিকান ডেনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার আলাস্কায় জয় পেয়েছেন তিনি। বাকি রয়েছে জর্জিয়ার ভোটের ফলাফল। ১৭ ইলেকটোরাল ভোটের এ রাজ্যে তিনি যদি জয়ও পান, তাও হারতেই হবে তাকে। এরই মধ্যে ট্রাম্পের নির্বাচনী শিবির নির্বাচনে জালিয়াতি, ভোট গ্রহণ ও গণনায় অনিয়মের অভিযোগ তুলে আদালতে ডজনখানেক মামলা ঠুকেছে। কিন্তু এসব কিছুকেই পাত্তা দিচ্ছেন না প্রেসিডেন্টের আসন থেকে এক কদম দূরে থাকা জো বাইডেন। বলেছেন, ট্রাম্পের আইনি ব্যবস্থার হুমকিতে কিছুই থেমে থাকবে না।

ট্রাম্প শিবিরের অভিযোগের নির্দিষ্ট কোনো প্রমাণ নেই। এ ছাড়া ক্ষমা হস্তান্তর প্রক্রিয়ারও কালক্ষেপণ হচ্ছে। গত সোমবার বাইডেন শিবির একজন কর্মকর্তা জানিয়েছে, বিষয়টি নিয়ে এখন আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন তারা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য