,

আলাস্কায় জয় পেলেন ট্রাম্প

news-image

অনলাইন ডেস্ক : মাত্র তিনটি ইলেকটোরাল ভোটের রাজ্য আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর নানা নাটকীয়তা দেখা যায়। তার এক সপ্তাহ পর স্থানীয় সময় বুধবার সকালে এ ফলাফল ঘোষণা করে রাজ্যের নির্বাচন কার্যালয়।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, ৭৫ শতাংশ ভোট গণনা শেষে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন এক লাখ ৪৮ হাজার ৬২৪ ভোট (৫৬.৯%)। আর ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পেয়েছেন এক লাখ ২ হাজার ৮০ ভোট (৩৯.১%)।

এ রাজ্যে জয়ের আগে ট্রাম্পের ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ছিল ২১৪। এখন সেটি ২১৭টিতে উন্নীত হলো। যদিও প্রেসিডেন্ট হিসেবে ২৯০টি ইলেকটোরাল কলেজ ভোট নিশ্চিত করে জয় পেয়েছেন জো বাইডেন।

এ নির্বাচনে মোট পপুলার ভোটের মধ্যে বাইডেন পেয়েছেন ৭৬.৩ মিলিয়ন বা ৫০ দশমিক ৭ শতাংশ, আর ট্রাম্প পেয়েছেন ৭১.৬ মিলিয়ন বা ৪৭ দশমিক ৬ শতাংশ ভোট।

নির্বাচনে জয়ী হয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হওয়া অনেকটাই নিশ্চিত ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের। তবে তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প এখনো পরাজয় স্বীকার করেননি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের