,

হানিফ পরিবহনের প্রতিষ্ঠাতার করোনায় মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : হানিফ পরিবহনের প্রতিষ্ঠাতা জয়নাল আবেদিন (৮৭) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার রাত পৌনে ৯টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

ওই হাসপাতালের পরিচালক ও প্রধান নির্বাহী আল ইমরান বলেন, জয়নাল আবেদিন গত ৬ নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি কোভিড-১৯ পজিটিভ ছিলেন। অবস্থা খারাপ থাকায় তাকে আমাদের আইসিইউতে ভর্তি রাখা হয়েছিল। জয়নাল আবেদিন থাকতেন ঢাকার আমিন বাজারের বাসিন্দা। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। বড় ছেলে হানিফের নামে হানিফ পরিবহনের নামকরণ করা হয়।

পরে হানিফ এন্টারপ্রাইজ গড়ে তুললে এর চেয়ারম্যান হন জয়নাল আবেদিন।

হানিফ পরিবহনের মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন গণমাধ্যমকে জানান, জয়নাল আবেদিনের স্ত্রীও করোনাভাইরাস সংক্রমণ নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি আছেন। তাকেও ভেন্টিলেশনে রাখা হয়েছে, অবস্থা ভালো না। জয়নাল আবেদিনকে আমিনবাজারে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য