শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভৈরবে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

news-image

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে গৃহবধূ ধর্ষণের অভিযোগে নাঈম মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নাঈম পৌর শহরের আমলাপাড়া এলাকার ফালু মিয়ার ছেলে।

বুধবার সন্ধ্যায় এলাকাবাসীর হাতে আটকের পর নাঈমকে পুলিশ গ্রেপ্তার করে।

ধর্ষিতা গৃহবধূ একই এলাকার এক প্রবাসীর স্ত্রী। এ ঘটনায় বুধবার রাতেই ধর্ষিতার মা বাদী হয়ে নাঈমসহ ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ধর্ষণকারী যুবক ও ধর্ষিতা গৃহবধূর পৈতৃক বাড়ি ভৈরব উপজেলার শ্রীনগর গ্রামে। তাদের উভয়ের পরিবার শহরের আমলাপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। নাঈম পেশায় গাড়িচালক। গৃহবধূ স্থানীয় একটি কয়েল কারখানায় কাজ করেন। গৃহবধূ ও নাঈম পূর্ব পরিচিত।

গৃহবধূর পরিবার অভিযোগ করেন, মঙ্গলবার সন্ধ্যার পর গৃহবধূ কাজ শেষে কারখানা থেকে বাসায় ফেরার সময় ঢাকা-সিলেট মহাসড়কের লক্ষ্মীপুর এলাকার আবেদীন হাসপাতালের নিকট থেকে নাঈম তাকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নেয়। এ সময় জনি নামের এক যুবক ও গাড়িটির চালক নাঈমকে সহযোগিতা করে।

পরে তাকে পাশের জেলা নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগর গ্রামে নিয়ে গাড়িটির ভেতর নাঈম তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ওইদিন রাত ৯টার দিকে ভৈরব শহরের নিউটাউন এলাকার রাস্তায় নামিয়ে দিয়ে নাঈম গাড়িসহ পালিয়ে যায়। পরে বাসায় পৌঁছে পরিবারের কাছে ঘটনা খুলে বলে।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন বুধবার সন্ধ্যায় নাঈমকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ধর্ষণের অভিযোগে নাঈম নামের যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা করতে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। রিপোর্টে ধর্ষণের প্রমাণ পাওয়া গেলে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা