,

হাতিরঝিলের বাসা থেকে বাবা-ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিলের বাসা থেকে বাবা ও ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে হাতিরঝিলের নয়াটোলার ১৮১/ ডি নম্বর ভবনের পাঁচ তলা থেকে তাদের দু’জনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, খবর পেয়ে বাসায় গিয়ে খায়রুল ইসলাম সোহাগ (৫৫) ও তার ছেলে শাহরাব হোসেন অরিন (১৪) এর ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ওসি আবদুর রশীদ দেশ রূপান্তরকে বলেন, বাবা ও ছেলের লাশ উদ্ধারের খবর পেয়েছি। তবে আমি অসুস্থতাজনিত ছুটির কারণে বিস্তারিত বলতে পারছি না।

স্বজনদের বরাত দিয়ে একাধিক পুলিশ কর্মকর্তা জানান, খোকনের বাড়ি লক্ষীপুরের রামগঞ্জের সোনাপুর গ্রামে। পরিবার নিয়ে ভাড়া থাকতেন নয়াটোলার ওই বাসায়। খোকনের ছেলে অরিনের মানসিক সমস্যা ছিল। সবকিছু বুঝলেও কথা বলতে পারত না। প্রায় একমাস আগে শমরিতা হাসপাতালে ভর্তি করে তার চিকিৎসাও করানো হয়।

তারা আরো জানান, বুধবার বাবা ও ছেলেকে বাইরে রেখে পরিবারের অন্যান্য সদস্যরা বাইরে যান। ফিরে এসে দেখেন দু’জনেই সিলিং ফ্যানের সাথে ঝুলঝিল। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ জানায়, তদন্ত সম্পন্ন ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে বাবা ছেলের ঝুলে থাকা লাশের রহস্য উদঘাটন হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য