,

ব্রাহ্মণবাড়িয়ায় ভাঙারির দোকান থেকে মর্টারশেল উদ্ধার 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা থেকে অবিস্ফোরিত একটি মর্টারশেল উদ্ধার করেছে পুলিশ। উপজেলা সদরের বাইপাস সড়কের নারায়ণপুর এলাকার একটি ভাঙারির দোকান থেকে মর্টারশেলটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী। বুধবার দুপুরে উদ্ধারকৃত মর্টারশেলটির ওজন প্রায় ৩৫ কেজি। ভাঙারি দোকানের মালিক আলমগীর হোসেন জানান, ঢাকা-চট্টগ্রাম রেলপথের আখাউড়া-লাকসাম ডাবল লাইন প্রকল্পের এক শ্রমিক মর্টারশেলটি বিক্রি করেছেন। দোকানের কর্মচারীরা লোহা মনে মর্টারশেলটি কিনে রাখেন।
আখাউড়া থানার (ওসি) রসুল আহমদ নিজামী বলেন, রেলপথের কাজের কন্সট্রাকশন কোম্পানির শ্রমিকরা মাটি খুঁড়তে গিয়ে মর্টারশেলটি পেয়েছেন বলে জানতে পেরেছি। শ্রমিকরা অপ্রয়োজনীয় লোহার ওই মর্টারশেলটিও বিক্রি করে দেন ভাঙারির দোকানে। কুমিল্লা সেনানিবাসে খবর পাঠানো হয়েছে। সেনাসদস্যরা এসে পরবর্তী পদক্ষেপ নেবেন বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য