,

ঘুম থেকে তুলে ২ জনকে গুলি করে হত্যা

news-image

রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের গর্জনিয়া এলাকায় ২ জনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বুধবার রাত ৩টায় ওয়াগ্গা ইউনিয়নের গর্জনিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুভাষ তনচংগ্যা (৪৫) ও ধনঞ্জয় তনচংগ্যা (৩২)।

কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ধনঞ্জয় তনচংগ্যার বাড়িতে এসে ঘুম থেকে ডেকে তুলে তাদের গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে তাদের মৃত্যু ঘটে।

ওসি আরও জানান, নিহতরা আঞ্চলিক দল জেএসএসের সমর্থক বলে এলাকাবাসী জানিয়েছে। প্রতিপক্ষরা এই হামলা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে বুধবার সকালে কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন এবং থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি হাসপাতালে প্রেরণ করেছেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য