,

শ্রীলেখা মিত্র স্বামী রেখে অন্য পুরুষে আসক্ত!

news-image

বিনোদন ডেস্ক : ওপার বাংলার অভিনেত্রী শ্রীলেখা মিত্র পরকীয়ায় মজেছেন! মাত্র ‘১২ সেকেন্ড’ এর মধ্যেই সম্পর্কের রসায়নে বদল ঘটেছে। তারপর আবার ঠিকই স্বামীর কাছেই ফিরে এলেন তিনি। না, এটি বাস্তবের কোন ঘটনা নয়, একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাহিনি।

অংশুমান বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘১২ সেকেন্ড’। যেখানে আবারও শ্রীলেখা ও শিলাজিৎকে জুটি বাঁধতে দেখা গিয়েছে। ওই শর্টফিল্মের প্রেক্ষাপটই একটি স্বপ্ন। সামান্য সময়ের মধ্যে শিলাজিৎ জানতে পারেন তার স্ত্রী সৃজিতার মন মজেছে পরকীয়ায়। তিনি অন্য পুরুষে আসক্ত।

স্ত্রী সৃজিতার চরিত্রেই দেখা গিয়েছে শ্রীলেখাকে। ছেলে আবার মাদকাসক্ত। কোকেন ছাড়া তার চলে না। মেয়ে একটি সম্পর্কে জড়িয়েছে। তার ভালবাসার মানুষের সঙ্গে বয়সের ব্যবধান অনেক। পাশাপাশি মেয়ের মনের মানুষ আবার বিবাহিত। সব মিলিয়ে যেন জীবনে ‘ঝড়’ বয়ে যায় শিলাজিতের। তবে সেই ‘ঝড়’ তছনছ করতে পারেনি কিছুই। কারণ, যা ঘটেছে তা পুরোটাই স্বপ্ন ছিল। লকডাউনে মানুষ তার জীবনের সমস্ত দিক খুব ভালভাবে বুঝতে পেরেছে তাই এই স্বল্পদৈর্ঘ্যের ছবি করার সিদ্ধান্ত বলেই জানান অংশুমান।

ছবির চিত্রনাট্য লিখেছেন সুপর্ণা ঘোষ মিত্র। গানের দায়িত্বে রয়েছেন রুদ্র সরকার।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা