,

শারীরিক সম্পর্কের চেয়েও তিন জিনিস দামি কিয়ারার কাছে

news-image

বিনোদন ডেস্ক : ‘লাস্ট স্টোরিজ’ এ স্বমেহনের দৃশ্যে অভিনয় করে ঝড় তুলেছিলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। সেই দৃশ্যকে ঘিরে তাকে নিয়ে বয়ে যায় হাজারো বিতর্ক। নির্মাতার সেই গল্পে কিয়ারা এক নববধূর চরিত্রে অভিনয় করেছিলেন। যিনি স্বামীর সঙ্গে যৌন মিলনে অখুশি ছিলেন। সেখানেই ছিল স্বমেহনের দৃশ্যটি।

২০১৪ সালে শোবিজে পা রাখলেও ২০১৮ সালে ‘লাস্ট স্টোরিজ’-এর পরই মূলত কিয়ারা জনপ্রিয়তা পান। তারপর থেকে যে কোনো শোয়ে শারীরিক মিলন নিয়ে তাকে প্রশ্ন করাটা যেন সাধারণ একটা বিষয় হয়ে গিয়েছে। সম্প্রতি টুইঙ্কেল খান্নার অনলাইন চ্যানেল ‘টুইক ইন্ডিয়া’র জন্য ভিডিও শুট করেন কিয়ারা। সেখানে তাকে বিভিন্ন বিষয় নিয়ে পরপর অনেকগুলো প্রশ্ন করা হয়। কিয়ারাকে সেগুলোর ঝটপট উত্তর দিতে হয়েছে।

কিয়ারাকে এমন তিনটি জিনিসের নাম বলতে বলা হয় যা তার কাছে শারীরিক সম্পর্কের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। উত্তরে কিয়ারা জানিয়েছেন সেই তিনটি জিনিস হলো সুস্বাদু পিৎজা, শপিং এবং ভালো সিনেমা। তালিকার ১ নম্বরে পিৎজা রেখেছেন তিনি।

Meet Kiara Advani, the controversial actress of Lust Stories dgtl - www.anandabazar.com

সেখানে কলেজ জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাও শেয়ার করেন কিয়ারা। কলেজ থেকে বেড়াতে নিয়ে যাওয়া হয়েছিল তাদের। ঠান্ডায় হোটেলের ঘরে রুম হিটার চলছিল। সেই হিটার থেকে ঘরে আগুন লেগে যায়। তবে কেউই আহত হননি।

১৯৯২ সালে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন কিয়ারা আদভানি। তার আসল নাম আলিয়া আদভানি। অভিনয়ে আসার পর সালমানের খানের কথাতে তিনি নিজের নাম বদলে নেন। কারণ আগে থেকেই ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছিলেন আলিয়া ভাট। মুম্বাইয়ের জয় হিন্দ কলেজ ফর মাস কমিউনিকেশনের প্রাক্তন ছাত্রী আলিয়া তথা কিয়ারার বলিউডে আত্মপ্রকাশ ২০১৪ সালে ‘ফুগলী’ ছবিতে। এরপর ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবিতে তিনি নজর কাড়েন। এ ছাড়া মেশিন’, ‘কলঙ্ক’, ‘গুড নিউজ’, ‘কবীর সিংহ’ ছবিতেও তার কাজ প্রশংসিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য