,

বিয়ে করে সংসারী হতে চান সিমলা

news-image

বিনোদন ডেস্ক : গেল পাঁচ বছর ধরে সিনেমায় অনিয়মিত এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সিমলা। নব্বইয়ের শেষদিকে ‘ম্যাডাম ফুলি’ সিনেমা দিয়ে ঢালিউডে যাত্রা শুরু তার। প্রথম সিনেমা দিয়েই দর্শক মাতিয়েছিলেন। পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। কিন্তু তারপর সে সাফল্যের খুব একটা ধারাবাহিকতা দেখা যায়নি। সর্বশেষ কাজ করেছিলেন ‘নিষিদ্ধ প্রেম’ নামের একটি সিনেমায়।

গেল বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ করেই আলোচনায় চলে আসেন এই নায়িকা। বিমান ছিনতাইয়ের একটি ঘটনাকে কেন্দ্র করে আলোচনার মধ্যমণি হয়ে গিয়েছিলেন। এ ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিটি নিজেকে সিমলার স্বামী দাবি করেন। পড়ে অবশ্য সেটির আইনি সমাধানও হয়েছিল।

এবার এই নায়িকা নিজের মনের মধ্যে জমে থাকা কথা শেয়ার করলেন গণমাধ্যমে। তিনি জানালেন, বিয়ে করে সংসারী হতে চান তিনি। এখন পাত্র খোঁজা হচ্ছে। মনের মতো পাত্র পেলেই বিয়ের কাজটি সেরে নিতে চান।

প্রায় অনেকদিন ধরেই মুম্বাইতে বসবাস করছিলেন এই নায়িকা। গত মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসেন তিনি। এখন রাজধানীর মালিবাগের একটি বাসায় ভাড়া থাকেন বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা