,

টি-টোয়েন্টি জিম্বাবুয়েকে হোয়াটওয়াশ করলো পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : স্বাভাবিকভাবেই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে পরিষ্কার ফেবারিট ছিল পাকিস্তান। সে মোতাবেক দুই সিরিজই জিতেছে তারা। কিন্তু ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটিতে চমক দেখিয়েছিল জিম্বাবুয়ে। প্রথমে মূল ম্যাচ টাই, পরে সুপার ওভার জিতে সিরিজ শেষ করেছিল ১-২ ব্যবধানে।

তবে টি-টোয়েন্টি সিরিজে আর সেই সুযোগ পেল না জিম্বাবুইয়ানরা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ জিতে সফরকারীদের হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ উপহার দিয়েছে স্বাগতিক পাকিস্তান। প্রথম দুই ম্যাচের মতো শেষটিতেও রীতিমতো জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে বাবর আজমের দল।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৯ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে। জবাবে মাত্র ২ উইকেট হারিয়ে ২৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। ম্যাচ ও সিরিজসেরা নির্বাচিত হয়েছেন কিংবদন্তি আব্দুল কাদিরের ছেলে উসমান কাদির।

রান তাড়া করতে নেমে শুরুটা খুব একটা ভাল ছিল না পাকিস্তানের। উদ্বোধনী জুটিতে ৪১ বল খেলে মাত্র ৩৯ রান করেন ফাখর জামান ও অভিষিক্ত আব্দুল্লাহ শফিক। ইনিংসের সপ্তম ওভারে সাজঘরে ফেরেন ফাখর, ২৪ বল খেলে মাত্র ২১ রান করতে সক্ষম হন তিনি, হাঁকান ১টি করে চার ও ছক্কা।

বেশিদূর যেতে পারেননি তিন নম্বরে নামা হায়দার আলি। দলীয় ৭৯ রানের সময় তিনি আউট হন ১ চার ও ২ ছয়ের মারে ২৪ বলে ২৭ রান করে। তখনও জয়ের জন্য ৫০ বলে ৫১ রান করতে হতো পাকিস্তানকে। যা নিতে খুব একটা সময় নেননি চার নম্বরে নামা খুশদিল শাহ। মাত্র ১৫ বলে ৩৬ রান করেন তিনি।

অন্যদিকে অভিষিক্ত ওপেনার শফিক অপরাজিত থাকে ৩৩ বলে ৪১ রান করে। দুজনের মাত্র ২২ বলে ৫১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১৫.২ ওভারেই ম্যাচ জিতে নেয় পাকিস্তান। পায় জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১৪তম টি-টোয়েন্টি জয়ের স্বাদ।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে উসমান কাদিরের ঘূর্ণিতে কাবু হয় জিম্বাবুয়ে। অধিনায়ক চামু চিবাবা ৩১ ও আট নম্বরে নামা ডোনাল্ড তিরিপানো ২৮ রান করলে কোনোমতে দলীয় সংগ্রহটা ১০০ পার হয় সফরকারীদের। এছাড়া দুই অঙ্কে যেতে পেরেছেন কেবল মিল্টন শুমা (১১) ও ওয়েলিংটন মাসাকাদজা (১১)।

পাকিস্তানের পক্ষে বল হাতে মাত্র ১৪ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন চলতি সিরিজেই অভিষেক হওয়া উসমান কাদির। সিরিজে তারা মোট শিকার ৮টি উইকেট। এছাড়া ইমাদ ওয়াসিম নিয়েছেন ২টি উইকেট। নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা এল্টন চিগুম্বুরা ৬ বলে ২ রানের বেশি করতে পারেননি।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে