,

নাফ নদী থেকে নৌকাসহ ৯ জেলেকে ধরে নিয়ে গেছে বিজিপি

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপির) সদস্যরা মাছ ধরার একটি নৌকাসহ ৯ জন বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে গেছে।

মঙ্গলবার বিকেল ৫ টার দিকে বঙ্গোপসাগর ও নাফনদীর মোহনায় এ ঘটনাটি ঘটে। জেলেদের পরিচয় পাওয়া না গেলেও তারা সকলে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের বাসিন্দা বলে জানা গেছে।

টেকনাফ উপজেলার সাবরাং ইউপির ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ নুরুল আমিন জানান, মঙ্গলবার সকালে নাফনদীর মোহনায় টেকনাফ উপজেলা সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের মোহাম্মদ আমিনের মালিকানাধীন একটি নৌকা ৯ জন জেলে নিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে নাফ নদী ও সাগরের মোহনায় নৌকাটি ভাসতে থাকে। বিকেলে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্যরা ভাসমান অবস্থায় জেলেসহ নৌকাটিকে ধরে মিয়ানমারের হাসসুরাতা সীমান্ত চৌকিতে নিয়ে যায়।

এ ব্যাপারে টেকনাফ ২নং বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান দেশ রূপান্তরকে জানিয়েছেন, নৌকাসহ জেলেদের ফেরত চেয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য