,

‘আমরা জিতব’ এখনও জয়ের আশা ট্রাম্পের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন ইতোমধ্যে ২৮৪টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। জয়ের জন্য প্রয়োজন ২৭০টি ইলেকটোরাল ভোট। এরই মধ্যে বিভিন্ন রাষ্ট্রপ্রধান জো বাইডেনকে জয়ের অভিনন্দনও জানিয়েছেন।

কিন্তু এই বিজয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না ট্রাম্প ও তার নির্বাচন শিবির। এখনও জয়ের আশা ট্রাম্পের। বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যার দিকে ট্রাম্প সেই আশার কথা আরও একবার প্রকাশ করলেন।

তিনি এক টুইটে লিখেছেন, ‘আমরা জিতব’।

দেশটিতে সরকারিভাবে এখনও এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়নি।

নির্বাচনে ২১৪ ইলেকটোরাল ভোট পাওয়া ট্রাম্প সুপ্রিম কোর্টে যাবেন বলে আগেই ঘোষণা দিয়ে রেখেছেন। এই আইনি লড়াইয়ে ফল পরিবর্তন না হলে আগামী ২০ জানুয়ারি জো বাইডেন ও কমলা হ্যারিসই পরবর্তী শাসক হিসেবে শপথবাক্য পাঠ করবেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য