,

ভয়াবহ দুর্ঘটনার পরেও অক্ষত স্যামুয়েল ইতো

news-image

স্পোর্টস ডেস্ক : ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পরে অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন ক্যামেরুনের সাবেক অধিনায়ক স্যামুয়েল ইতো।

বিবিসি জানিয়েছে, তারকা এই ফুটবলার সম্প্রতি ক্যামেরুনের ডুয়ালা এবং বাফৌসামে ভ্রমণ করেন। এসময় বাসের সঙ্গে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

ইতোর গাড়ির সামনের দিকটা একদম দুমড়ে-মুচড়ে গেলেও কেউ আহত হননি।

ইতোর মুখপাত্র ফ্রাঙ্ক হ্যাপি বিবিসি স্পোর্ট আফ্রিকাকে বলেছেন, বার্সার সাবেক তারকার কোথাও আঘাত লাগেনি। তবু বাড়তি সতর্কতার জন্য হাসপাতালে চেকআপ করিয়েছেন।

চালকের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেননি ইতো। দুর্ঘটনার পরপর তিনি পালানোর চেষ্টা করে ব্যর্থ হন। স্থানীয়রা পাকড়াও করে তাকে পুলিশে দিয়েছে।

ইতোর সঙ্গে ওই ড্রাইভারের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে। সেখানে তিনি চালককে আরও সতর্ক হয়ে গাড়ি চালাতে বলেন।

ক্যামেরুনের ক্রীড়া সাংবাদিক মার্টিন ক্যামাস ফেইসবুকে জানান, ইতো ভয়ংকর গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন। পশ্চিমাঞ্চলে এক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় দুর্ঘটনার শিকার হন। হাসপাতালে ইতো সুস্থ আছেন এবং চিকিৎসকেরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করেছেন।

আফ্রিকান ফুটবলের সর্বকালের অন্যতম সেরাদের কাতারে রাখা হয় ইতোকে। বার্সেলোনা ও ইন্টারের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে