,

সাইনা নেহওয়ালের বায়োপিকে পরিণীতি চোপড়া

news-image

বিনোদন ডেস্ক : ভারতের বিখ্যাত খেলোয়াড় সাইনা নেহওয়ালের জীবন নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। সেই বায়োপিকে অভিনয়ের জন্য সাইনা নিজেই চেয়েছিলেন দীপিকা পাড়ুকোনকে। কারণ বলিউডে অভিষেকের আগে দীপিকা ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন। তার বাবা প্রকাশ পাড়ুকোন ভারতের বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড়ও ছিলেন।

দীপিকার সঙ্গে প্রযোজক-পরিচালক যোগাযোগও করেছিলেন। কিন্তু দীপিকা পাড়ুকোন অনেক বেশি পারিশ্রমিক চাওয়ায় তার পরিবর্তে অভিনয় করছেন পরিণীতি চোপড়া। এরই মধ্যে এই চরিত্রে অভিনয়ের জন্য পরিণীতি চোপড়া নিয়মিত ব্যাডমিন্টন কোর্টে ঘাম ঝরাচ্ছেন। নিয়মিত জিম, ডায়েটসহ নানা কিছু করেছেন।

সম্প্রতি খ্যাতিমান ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়ালের জীবনীচিত্র নিয়ে নির্মিত ছবিটির ফার্স্টলুক প্রকাশ হয়েছে। ছবিটির প্রথম ঝলক প্রকাশ করেছেন সাইনা নিজেই। সাইনারূপী পরিণীতির ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইনা লিখেছেন- ‘তোমাকে একদম আমার মতো দেখাচ্ছে পরিণীতি চোপড়া, দারুণ।’ শুধু লুক নয়, সাইনার প্রকাশ করা সেই ছবিতে পরিণীতির অভিব্যক্তি পছন্দ করেছেন সবাই।

সাইনার চরিত্রে অভিনয় প্রসঙ্গে পরিণীতি চোপড়া বলেন, এত বড় একজন তারকার অভিব্যক্তি, শারীরিক ভাষা, সবচেয়ে বড় কথা, তার খেলার ধরন পর্দায় ফুটিয়ে তোলা অনেক বড় চ্যালেঞ্জ। আমি এরই মধ্যে ব্যাডমিন্টন প্রশিক্ষণ নিতে শুরু করেছি। পরিণীতির আগে এই ‘সাইনা’ চরিত্রে নেওয়ার কথা হয়েছিল শ্রদ্ধা কাপুরকে। কিন্তু সেই সময় তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় তাকে বাদ দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য