,

বাইডেনকে বিজয়ী মানতে এখনও নারাজ চীন

news-image

মার্কিন নির্বাচনে জয়ী হওয়া জো বাইডেনকে অভিনন্দন জানাতে অস্বীকৃতি জানিয়েছে চীন। বেইজিং বলছে, নির্বাচনের ফলাফল এখনও নির্ধারিত হয়নি। সোমবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসব কথা জানিয়েছেন বলে খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন প্রেসিডেন্ট পরাজয় স্বীকার করতে অস্বীকৃতি জানিয়ে ইতোমধ্যে নির্বাচন চ্যালেঞ্জ করে বেশ কয়েকটি মামলা দায়ের করেছেন। তারপরও সম্প্রতি জয়ী ঘোষিত হওয়ার পর ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ও তার রানিংমেট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন বহু বিশ্ব নেতা। এছাড়াও মার্কিন শহরগুলোতেও চলছে নির্বাচন জয়ের উৎসব।

হোয়াইট হাউজে ট্রাম্পের চার বছরজুড়েই ব্যয়বহুল বাণিজ্যযুদ্ধের পাশাপাশি চীনের সঙ্গে শীতল সম্পর্ক চলেছে চীনের। এছাড়া করোনা মহামারি নিয়ে অন্যতম দুই বিশ্ব শক্তি পরস্পরকে দোষারোপ করেছে। জিনজিয়াং ও হংকংয়ের মানবাধিকার রেকর্ড নিয়েও বিরোধে জড়িয়েছে তারা।জো বাইডেন বিশ্বের বহু নেতার অভিনন্দন পেলেও রাশিয়া ও মেক্সিকোর মতো বড় বেশ কিছু দেশ থেকে কোনও সাড়া পাননি।

সোমবার বেইজিং বলেছে, জো বাইডেনকে বিজয়ী ঘোষণা করার বিষয়টি খেয়াল করা হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, ‘আমাদের বোঝাপড়া হলো নির্বাচনের ফলাফল নির্ধারিত হবে যুক্তরাষ্ট্রের আইন ও পদ্ধতির সঙ্গে সঙ্গতি রেখে।’ বাইডেনকে জয়ী ঘোষণায় অস্বীকৃতি জানানোর পর সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবে ওয়াং বলেন, ‘আমরা আশা করি নতুন মার্কিন সরকার চীনের প্রতি হাত বাড়ালে বেইজিংও এগিয়ে যাবে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য