,

ট্রাম্পকে একহাত নিলেন হিলারি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিকদলীয় প্রার্থী জো বাইডেনের জয়ের পর ডোনাল্ট ট্রাম্পকে তুলাধোনা করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি বিল ক্লিনটন।

ডোনাল্ট ট্রাম্পকে জনগণ প্রত্যাখ্যান করেছে মন্তব্য করে তিনি বলেন, এই ভোটের মাধ্যমে ট্রাম্পকে ছুড়ে ফেলে দিয়েছে জনগণ।

হিলারি বলেন, ট্রাম্পের অপশাসনের বিরুদ্ধে জনগণের কড়া জবাব এটি। ব্যালটের মাধ্যমে জনগণ এর জবাব দিয়েছে। খবর ফক্স নিউজ ও নিউইয়র্ক পোস্টের।

আমেরিকার জনগণ নতুন ইতিহাস সৃষ্টি করায় তাদের ধন্যবাদ দিয়ে টুইট করেন হিলারি। তিনি টুইটে লেখেন– যুক্তরাষ্ট্রের প্রত্যেক নাগরিককে ধন্যবাদ, যারা এই ইতিহাস সৃষ্টি করেছেন।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই ট্রাম্পের কাছেই হেরে যান ডেমোক্র্যাট নেতা হিলারি। পপুলার ভোট বেশি পেলেও ইলেকটোরাল ভোটে হেরে গিয়েছিলেন হিলারি।

সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানান। যুক্তরাষ্ট্রকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত শনিবার যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হন জো বাইডেন। কয়েক শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ বৈশ্বিক মহামারী আর দেশজুড়ে দীর্ঘ সামাজিক সহিংসতার মতো ভিন্ন এক পরিস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে দেশটির এবারের নির্বাচন।

শক্তিশালী প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে রীতিমতো ইতিহাস সৃষ্টি করেছেন জো বাইডেন। যদিও নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে প্রায় ৫০ বছর ধরে কাজ করছেন জো বাইডেন। তার পরও প্রেসিডেন্ট হওয়ার উচ্চাকাঙ্ক্ষা তার দীর্ঘদিনের। তৃতীয়বারের চেষ্টায় সেই লক্ষ্যে সফল হয়েছেন তিনি। ২৯০ ইলেকটোরাল কলেজ ভোটে জয় পেয়েছেন বাইডেন, পপুলার ভোট পেয়েছেন ৭ কোটি ৪০ লাখের বেশি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য