,

কার্বোহাইড্রেট সমৃদ্ধ ৫ খাবার ওজন কমাতে

news-image

অনলাইন ডেস্ক : ওজন কমানোর কথা বললে প্রথমেই খাদ্যতালিকা থেকে কার্বোহাইড্রেট বাদ দেয়ার কথা মাথায় আসে। ওজন ‍নিয়ন্ত্রণে কার্বোহাইড্রেট বাধা হয়ে দাঁড়ায় এ কথা আসলে সবক্ষেত্রে সঠিক নয়। কিছু কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে।

যারা ওজন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন তারা এই পাঁচ কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার খাদ্যতালিকায় যোগ করতে পারেন।

গমের পাউরুটি: যারা মেডিটারিয়ান ডায়েট করছেন তারা সকালের নাশতায় গমের তৈরি পাউরুটি বা রুটি খেতে পারেন; এটি ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি পেটের চর্বি কমাতে সহায়ক।

পাউরুটিকে আরও স্বাস্থ্যকর করে তুলতে এর সঙ্গে সবজি যোগ করতে পারেন।

বাদামি চালের ভাত: অনেকে ওজন কমানোর জন্য ভাত খাওয়াই বাদ দেন। আপনি এর পরিবর্তে বাদামি চালের ভাত খেতে পারেন। জাপানের এক গবেষণায় দেখা গেছে, সাদা ভাত ওজন বাড়াতে সহায়তা করে কিন্তু বাদামি চালের ভাত ঠিক বিপরীত প্রভাব ফেলে।

ওটস: প্রক্রিয়াজাত সিরিয়ালের পরিবর্তে ওটস খেতে পারেন। ওটস সম্পূর্ণ শস্য দিয়ে তৈরি। আপনার পছন্দমতো মিষ্টি বা নুনতা ওটস তৈরি করে খেতে পারেন। তবে ওজন নিয়ন্ত্রণে সবজির সঙ্গে নুনতা ওটস উপকারী।

আপেল: আপেল হাইড্রেটিং ফল এবং এটি কার্বোহাইড্রেটের ভালো উৎস। আপেলের ৮৬ ভাগই পানি যা শরীর আর্দ্র রাখতে সহায়তা করে এবং হজমশক্তি বাড়ায়। এর প্রোবায়োটিক গুণ অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী।

মিষ্টি আলু: স্বাস্থ্যসম্মত উপায়ে ওজন নিয়ন্ত্রণের জন্য খাদ্যতালিকায় মিষ্টি আলু রাখতে পারেন। এতে ক্যালরির পরিমাণ কম তবে কার্বোহাইড্রেট এবং ফাইবার সমৃদ্ধ। এতে এতে পটাশিয়ামের মতো উচ্চমাত্রায় মাইক্রোনিউট্রিয়েন্টস উপাদান রয়েছে যা ওজন নিয়ন্ত্রণে কার্যকর।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য