,

করোনা নেগেটিভ নাসির উদ্দিন ইউসুফের

news-image

নিজস্ব প্রতিবেদক : হাসপাতালে চিকিৎসাধীন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফের করোনা রেজাল্ট নেগেটিভ এসেছে। তবে তিনি এখনো সুস্থ নন, শরীরে জ্বর রয়েছে। তাকে আরও দু’দিন হাসপাতালে থাকতে হবে। এ খবর জানিয়েছেন ‘গেরিলা’ নির্মাতার মেয়ে এশা ইউসুফ।

তিনি দেশ রূপান্তরকে বলেন, “গতরাতে পরীক্ষার পর আমার বাবা নাসির উদ্দীন ইউসুফের শরীরে কভিড-১৯ নেগেটিভ ফলাফল এসেছে। কিন্তু শরীর রোগমুক্ত নয়। গত সাত দিন যাবৎ জ্বর রয়েছে শরীরে। তিনবার মূত্র ও রক্ত পরীক্ষা করে কোন ইনফেকশন পাওয়া যায়নি। একবার রক্ত কালচার করেছে কিন্তু কিছু না পাওয়াতে আবার রক্তের কালচার চলছে। ৭২ ঘণ্টা পর ফলাফল পাওয়া যাবে। গতকাল থেকে অ্যান্টিবায়োটিক পুনরায় শুরু হয়েছে। আশা করা যায় জ্বর প্রশমিত হবে।”

এ সময় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান এশা। বলেন, “দেশ ও বিদেশের হাজার হাজার মানুষ অসুস্থতার কথা শুনে যেভাবে উৎকণ্ঠিত হয়েছে এবং আরোগ্য কামনা করে নিরবচ্ছিন্ন প্রার্থনা করেছেন তার জন্য নাসির উদ্দীন ইউসুফের পরিবার সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে। মানুষের ভালোবাসা মানুষকে বাঁচায় এ সত্য আমরা বিশ্বাস করি।”

করোনা রেজাল্ট পজিটিভ আসার পর গত ৩০ অক্টোবর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন নাসির উদ্দিন ইউসুফ। তার পরিবারের অন্য সদস্যদেরও পরীক্ষা করা হয়। তাদের রেজাল্ট নেগেটিভ আসে। বর্তমানে তারা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য