,

৩৭৬ দিন পর মিরপুর পেল সাকিবকে

news-image

স্পোর্টস ডেস্ক : ২০১৯ সালের ২৯ অক্টোবর। আইসিসির নিষেধাজ্ঞার পর সংবাদমাধ্যমের সামনে লিখিত বক্তব্য পড়ে সেই যে গেলেন, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান হোম অব ক্রিকেটে আর ফিরলেন এই সোমবার। মাঝে চলে গেছে ৩৭৬টি দিন!

এদিন সকাল ৯টার পরে ৩৩ বছর বয়সী অলরাউন্ডার মিরপুরে পা রাখেন। ফিটনেস টেস্ট দিতে।

সাকিব অবশ্য ইনডোরে ঢোকেন আরও আগে। সাড়ে ৮টার দিকে। এরপর সকাল ১০টার কিছু আগে জিমে যান। কিছুক্ষণ জিম করে আবার বের হন।

বিসিবির ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট বঙ্গবন্ধু কাপে খেলতে গত বৃহস্পতিবার দিবাগত রাতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন সাকিব।

নভেম্বরে শুরু হতে যাচ্ছে বিসিবির টি-টুয়েন্টি আসর। এক বছর অপেক্ষার পর ক্রিকেটে ফিরে টাইগার তারকা পাবেন ছোট ফরম্যাটের ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শের সুযোগ।

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টুয়েন্টিতে পাঁচ হাজারি ক্লাবে প্রবেশ করতে সাকিবের দরকার মাত্র ৩০ রান। ৩০৮ ম্যাচে তিনি করেছেন ৪,৯৭০ রান। এই রান করেছেন ঘরোয়া ক্রিকেট ও বিপিএল, আইপিএল, বিগ ব্যাশ, সিপিএল, পিএসএলের মতো ফ্র্যাঞ্চাইজি আসরে খেলে।

আনুষ্ঠানিকভাবে ক্রিকেটে ফেরার অপেক্ষায় থাকা সাকিব আন্তর্জাতিক ম্যাচে নামার আগেই একটি সুসংবাদও পেয়েছেন। বাঁহাতি তারকাকে ওয়ানডেতে সেরা অলরাউন্ডারের সিংহাসন ফিরিয়ে দিয়েছে আইসিসি।

আইসিসির সবশেষ প্রকাশিত ওডিআই অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয়জন থেকে বেশ বড় ব্যবধানেই এগিয়ে আছেন সাকিব। তার রেটিং ৩৭৩। নিষিদ্ধ করার পর আইসিসি তার নাম তিন ফরম্যাটের সেরা অলরাউন্ডারের তালিকা থেকে সরিয়ে নেয়।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে