,

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে ৩ ভারতীয় নাগরিক আটক

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে র‍্যাব। রোববার সকালে তাদেরকে অবৈধ অনুপ্রবেশের দায়ে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার যাত্রী ছাউনীর এলাকা থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, শংকর কাশিনাথ দেশমুখের ছেলে বিলাস শংকর দেশমুখ, শমভাজি ভিমরাও মুহিতের ছেলে বাসন্ত শমভাজি মুহিত ও আহমদ বাবালাল মুলানীর ছেলে জাভেদ আহমদ মুলানী। তারা সবাই ভারতের মহারাস্ট্র প্রদেশের শাংলী জেলার বাসিন্দা। সোমবার সন্ধ্যায় র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার যাত্রী ছাউনীর সামনে ৩ জন লোককে অবস্থান করতে দেখে, তাদের গতিবিধি সন্দেহ জনক মনে হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে, তারা ভারতীয় নাগরিক। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।
সংবাদ পেয়ে কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ঘটনাস্থলে উপস্থিত হয়ে টহল টিমের সহায়তায় ৩ ভারতীয় নাগরিককে আটক করা হয়। এতে আরও বলা হয়, আটককৃত ভারতীয় নাগরিকদের পরিচয় জিজ্ঞাসা করিলে ভারতীয় নাগরিক বলে জানায় কিন্তু তারা ভারতীয় নাগরিকের কোন পরিচয় পত্র এবং বাংলাদেশে অবস্থানের কোন বৈধ পাসপোর্ট ভিসা দেখাতে পারেননি।
তাই তাদের বিরুদ্ধে বাংলাদেশ (কন্ট্রোল অফ এন্টি) এ্যাক্ট ১৯৫২ এর ৩(১) ধারার বিধান লংঘন করিয়া একই আইনের ৪ ধারায় শাস্তি যোগ্য ধর্তব্য অপরাধ করায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের