,

টি-টোয়েন্টি সিরিজও পাকিস্তানের

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজের ট্রফিও নিজের করে নিল স্বাগতিক পাকিস্তান ক্রিকেট দল। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে টানা দুই খেলায় জিতে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করল পাকিস্তান।

এর আগে একইভাবে ওয়ানডে সিরিজ জিতে বাবর আজমরা। তবে তৃতীয় ওয়ানডেতে জয় পায় সফরকারী জিম্বাবুয়ে।

রোববার রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৩৪ রান করে জিম্বাবুয়ে। জবাবে ব্যাটিংয়ে নেমে হায়দার আলী ও বাবর আজমের ফিফটিতে ভর করে ৮ উইকেটের বিশাল জয় পায় পাকিস্তান। দলের জয়ে ৪৩ বলে ৬টি চার ও তিন ছক্কায় অপরাজিত ৬৬ রান করেন হায়দার আলী। আর ২৮ বলে ৮টি চার ও এক ছক্কায় ৫১ রান করে আউট হন বাবর।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে সময়ের ব্যবধানে উইকেট হারায় জিম্বাবুয়ে। মাত্র ৩৮ রানে ফেরেন প্রথমসারির তিন ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর (৩), অধিনায়ক চামু চিবাবা (১৫) ও শেন উইলিয়ামস (১৩)। উইকেটে থিতু হতে পারেননি সিকান্দার রাজা (৭)। আগের ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ৭০* রান করা ওয়েসলি মাধেভার আজ ফেরেন ২৪ রানে।

পাকিস্তান সফর শেষেই ক্রিকেট থেকে অবসর নেবেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক অ্যাল্টন চিগুম্বুরা। আগের ম্যাচে অবসরের ঘোষণা দিয়ে ব্যাটিংয়ে নেমে করেন ২১ রান। এই অলারাউন্ডার আজ ফেরেন ১৮ রানে। ১৫ রান করে আউট হন ডোনাল্ড তিরিপানো। ইনিংসের শেষবল পর্যন্ত খেলে যাওয়া রায়ান বুর্লের অপরাজিত ৩২ রানের সুবাদে ৭ উইকেটে ১৩৪ রান করতে সক্ষম হয় জিম্বাবুয়ে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন হারিস রউফ ও উসমান কাদির।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে