,

তিন বোনের এক স্বামী!

news-image

অনলাইন ডেস্ক : এক স্বামীর তিন স্ত্রী। তারা আবার সহোদর। একসঙ্গে মিলেমিশেই সংসার করেন তারা। রূপকথার গল্পে নয়, ভারতেই দেখা মিলেছে তাদের। তিন বোনের একসঙ্গে করবা চৌথ ( সারাদিন উপবাসের পরে চাঁদকে সাক্ষী করে স্বামীকে দর্শন করা ) পালনের দৃশ্য দেখে বিস্মিত সবাই।

উত্তরপ্রদেশের চিত্রকূট জেলার বাসিন্দা কৃষ্ণ’র তিন স্ত্রী শোভা, রিনা ও পিঙ্কি একসঙ্গেই এই রীতি পালন করে স্বামীর দীর্ঘজীবন কামনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে ছবিটি।

তাদের বিয়ে হয়েছিল ১২ বছর আগে। একই অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন সবাই। প্রত্যেকেরই দুটি করে সন্তান রয়েছে। কাঁসিরাম কলোনিতে তাদের সংসার।
তাদের এক আত্মীয় জানান, গত ১২ বছর ধরেই সুখে-শান্তিতে সংসার করছেন তারা। কৃষ্ণও স্ত্রীদের মধ্যে কোনো বৈষম্য রাখেন না।

ওই আত্মীয়ের কথায়, ‘ওই তিনজনই স্নাতক। তাদের সন্তানরাও একসঙ্গে আনন্দে থাকে। আমরাও ভেবেছিলাম এই বিয়ে টিকবে না। কিন্তু দেখতে দেখতে ১২ বছর তো হয়ে গেল!’

কিন্তু একসঙ্গে তিনজনকে কেন বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কৃষ্ণ? আত্মীয়স্বজনরা জানান, এই বিষয়টি কারও কাছেই খুলে বলেননি তিনি।

সূত্র : সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের