,

একদিকে মায়ের বিয়ে ভাঙার গুঞ্জন, অন্যদিকে ছেলের সুখবর

news-image

বিনোদন ডেস্ক : তৃতীয় বিয়েটাও কি ভেঙে যাচ্ছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের? আলাদা থাকছেন রোশন আর তিনি? এই প্রশ্নে এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া। এরই মধ্যে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বড় ঘোষণার ইঙ্গিত দিল শ্রাবন্তীপুত্র ঝিনুক মানে অভিমন্যু চট্টোপাধ্যায়।

শুক্রবারই ইনস্টাগ্রাম পোস্টটি করে অভিমন্যু। নিজের ও মায়ের একটি পুরোনো ছবি শেয়ার করেছে। পাশাপাশি শেয়ার করেছে একটি ভিডিও। যাতে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সংগীতের সৃষ্টি করা হয়েছে। নিজের পোস্টের ক্যাপশনেই অভিমন্যু লিখেছে, ‘বড় কিছু আসছে’।

নভেম্বরের শুরুতেই খবর রটে রোশন সিংয়ের সঙ্গে শ্রাবন্তীর তৃতীয় বিয়ে ভাঙতে চলেছে। এমনকি দু’জনের ইনস্টাগ্রাম প্রোফাইলে এখনো একসঙ্গে আর কোনো ছবি নেই। তবে শ্রাবন্তীর ফেসবুক প্রোফাইলে রোশনের সঙ্গেই তার ছবি রয়েছে। এরপরই গুঞ্জন ছড়ায় রোশন আর শ্রাবন্তী নাকি আলাদা থাকছেন। তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়।

উল্লেখ্য, ১৯৯৭ সালে স্বপন সাহা পরিচালিত ‘মায়ার বাঁধন’ সিনেমার মাধ্যমে টলিউডে প্রবেশ করেন শ্রাবন্তী। ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন তিনি। ২০১৬ সালে শ্রাবন্তী ও রাজীবের ডিভোর্স হয়। তারপর থেকে দু’জনের ছেলে ঝিনুক মায়ের কাছেই থাকে। সেই বছরই মডেল কৃষাণ ব্রজকে বিয়ে করেন টলি বিউটি। কিন্তু সে বিয়ে ছ’মাসের বেশি টেকেনি। ২০১৯ সালের ১৯ এপ্রিল চণ্ডীগড়ের একটি গুরুদ্বারে গিয়ে রোশনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শ্রাবন্তী। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় স্বামীর সঙ্গে নানা ভালোবাসার মুহূর্ত শেয়ার করেছিলেন।

এমনকি, শ্রাবন্তী সঞ্চালিত রিয়্যালিটি শো ‘সুপারস্টার পরিবারে’ও রোশন ও তার পরিবারকে দেখা গিয়েছিল। তার কোনো প্রমাণই এখন আর শ্রাবন্তী কিংবা রোশনের ইনস্টাগ্রাম প্রোফাইলে নেই। এমন অবস্থাতেই ঝিনুকের এই পোস্ট কৌতূহল বাড়াল। আদৌ কি শ্রাবন্তী-রোশনের সম্পর্ক ভাঙতে চলেছে? নাকি এই সাসপেন্স নতুন কোনো ঘোষণার আগে চাঞ্চল্য সৃষ্টি করার হাতিয়ার মাত্র।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য