,

পরিবেশ উপমন্ত্রীসহ ৫ সাংসদ করোনায় আক্রান্ত

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য পরিবেশ বন ও জলবায়ু উপমন্ত্রী হাবিবুন নাহারসহ ৫ জন সংসদ সদস্য।

শনিবার তাদের কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। জাতীয় সংসদের বিশেষ অধিবেশনকে সামনে রেখে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ এসেছে। আক্রান্ত সকলেই সরকারি দল আওয়ামী লীগের সংসদ সদস্য।

সংশ্লিষ্ট সূত্র মতে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ-২০২০) উপলক্ষে আহুত সংসদের বিশেষ অধিবেশনকে সামনে রেখে সকল সংসদ সদস্যের করোনা টেস্ট করানোর নির্দেশনা দেওয়া হয়। জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে নমুন সংগ্রহ করা হয়।

নমুনা পরীক্ষার পর পাওয়া ফলাফলে উপমন্ত্রী ছাড়াও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য মো. শফিউল ইসলাম, পাবনা-৪ আসনের মো. নূরুজ্জামান বিশ্বাস এবং সংরক্ষিত নারী আসনের তাহমিনা বেগম ও নাদিরা ইয়াসমিন জলির রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। এছাড়া দুই জন সাংবাদিক ও কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গেছে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, ওই ৫ জন ছাড়াও সাবেক হুইপ শহীদুজ্জামান সরকার, শেখ হেলাল ও আবু জাহিরসহ বেশ কয়েকজন সংসদ সদস্য করোনায় আক্রান্ত আছেন। এমপিসহ করোনা আক্রান্ত সকলকে সংসদ অধিবেশনে না আসার নির্দেশনা দেওয়া হয়েছে। তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য