,

ভালোবাসায় কোটিপতি কোনাল-বুবলী!

news-image

বিনোদন ডেস্ক : গানের সুরে আগেই কোটি দর্শকের মন জয় করেছেন কণ্ঠশিল্পী কোনাল। পাসওয়ার্ডের ‘আগুন লাগাইলো’, বীরে ‘তুমি আমার জীবন’ এ দুই গান কোটি দর্শকদের কাছে পৌঁছানোর পর এবার ‘বীর’ এ কোনালের ‘মিস বুবলী’ গানটিও কোটির ঘর পার করেছে।

মজার ব্যাপার হচ্ছে, কোনালের এ তিনটি হিট গানে ঠোঁট মিলিয়েছেন বুবলী। এবার ‘মিস বুবলী’ গান দিয়ে তৃতীয়বারের মতো দর্শক ভালোবাসায় ইউটিউব ভিউতে কোটিপতি হলেন কোনাল-বুবলী!

এরকম উল্লেখযোগ্য দর্শক সাড়া পেয়ে গায়িকা কোনাল গণমাধ্যমকে জানিয়েছেন, ‘কোটি ভিউ মানে এক কোটি দর্শকের ভালোবাসা ও তাদের মনে ঠাঁই পাওয়া। দর্শকের সেই ভালোবাসায় আমি সত্যিই সিক্ত।’ তিনি ‘বীর’ ছবির প্রযোজক শাকিব খান ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়া গানগুলোতে বুবলীর প্রাণবন্ত পারফর্মেরও প্রশংসা করেন কোনাল।

উল্লেখ্য, ‘মিস বুবলী’ গানটি লিখেছেন কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়, সুর সংগীত করেন আকাশ সেন। শাকিব খানের এসকে ফিল্মের প্রযোজনায় কাজী হায়াৎ পরিচালিত ৫০ তম ছবি ‘বীর’। শাকিব-বুবলী ছাড়াও ছবিতে অভিনয় করেছেন মিশা সওদাগর, সোহেল খান, নাদিম, কাজী হায়াৎ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য