,

ট্রাম্প গলফ খেলতে গিয়ে পরাজয়ের সংবাদ পেলেন!

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন। নির্বাচনে ২৭০ ইলেকটোরালের লক্ষ্যমাত্রা পার হয়ে ২৭৩টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজয়ের খবর পাওয়ার পর কিছুক্ষণ আগে হোয়াইট হাউজ থেকে বেরিয়ে গফল খেলতে যান। জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলের এক টুইটে দেখা যায় নির্বাচনে বাইডেনের বিজয়ের সংবাদ আসার কিছুক্ষণ পূর্বে নিজের বহর নিয়ে গফল ক্লাবে খেলতে যান ট্রাম্প।

শনিবারের (৭ নভেম্বর) ফলাফলে ১৯৯০ সালের পর ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্টের প্রথম হার এটি। নির্বাচনী ফল নির্ধারণকারী পেনসেলভেনিয়া জয়ের পর প্রেসিডেন্টের আসন নিশ্চিত করলেন বাইডেন। তবে সংবাদমাধ্যমের খবরে বাইডেনকে জয়ী ঘোষণার সময়ই শনিবার রাতে এক টুইটে ট্রাম্প আবারও দাবি করেছেন, নির্বাচনে জয়ী হয়েছেন তিনিই। টুইটে তিনি বলেছেন, নির্বাচনে আমিই জিতেছি, অনেক ভোটের ব্যবধানে!

এর আগে, এক টুইটে ট্রাম্প লেখেন, মঙ্গলবার রাত ৮টার পর কয়েক হাজার অবৈধ ভোট পড়েছে, যা নির্বাচনী যুদ্ধের ক্ষেত্রগুলোর ফলাফল পরিবর্তন করেছে।’ তিনি আরও লেখেন, ‘নির্বাচনের দিন পেনসিলভানিয়া ও এরকম আরও অন্য রাজ্য, যেখানে খুব অল্প ব্যবধান ছিল, সেখানকার ফলাফল সম্পূর্ণ ও পুরোপুরিভাবে পাল্টে দেওয়া হয়েছে।’

তবে ট্রাম্পের এই টুইটের প্রতিক্রিয়ায় টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, এই অভিযোগ ‘বিভ্রান্তিকর’ ও ‘বিতর্কিত’ হতে পারে।

শনিবার স্থানীয় সময় দুপুরে পেনসিলভেনিয়ার রাজ্যের ভোট গণনা শেষ হয়। তারপর বাইডেনের জয়ের আনঅফিসিয়াল তথ্য প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যম। ইতোমধ্যে ফলাফল প্রত্যাখ্যান করে ট্রাম্প গণমাধ্যমগুলোকে বলেন, আমরা সবাই জানি যে কেন বাইডেন তাড়াহুড়ো করে বিজয়ী হিসেবে মিথ্যাচার করছেন এবং তার মিডিয়া সহযোগীরা তাকে সহযোগিতা করছেন। আর সেটি হচ্ছে তারা চায় না যে সত্য উন্মোচিত হোক। কিন্তু সত্য কথা হচ্ছে নির্বাচন এখনও শেষ হয়নি।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে কমলা হ্যারিসই হলেন প্রথম নারী যিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রথম নারী কৃষ্ণাঙ্গ ও ভারতীয় বংশোদ্ভুত ভাইস প্রেসিডেন্ট তিনি। নির্বাচনে জয়ী হয়ে আমেরিকার আড়াইশ’ বছরের ইতিহাসে প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট হলেন ক্যালিফোর্নিয়ার সাবেক এ সিনেটর।

আমেরিকার ইতিহাসে এ পর্যন্ত মাত্র দু’জন নারী ভাইস প্রেসিডেন্ট পদে লড়েছেন। ২০০৮ সালে রিপাবলিকান পার্টির হয়ে সারা পলিন, ১৯৮৪ সালে ডেমোক্রেটিক পার্টির জেরালডিন ফেরারো। তাদের কেউই নির্বাচিত হতে পারেননি। আবার বাইডেন তার মেয়াদ শেষ হওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিলে প্রথম নারী প্রেসিডেন্ট পাবে যুক্তরাষ্ট্র। তখন এটা আরও বড় রেকর্ড।

কমলা হ্যারিসের জন্ম ১৯৬৪ সালে ২০ অক্টোবর ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওকল্যান্ডে। কমলা প্রথম কৃষ্ণাঙ্গ নারী ও দক্ষিণ এশীয় বংশোদ্ভুত হিসেবে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হন এবং দুই বছর দায়িত্ব পালন করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য