,

শাহরুখের ডাকে ফিরছেন সালমান

news-image

বিনোদন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খান ‘পাঠান’ সিনেমা দিয়ে আবারও অভিনয়ে ফিরছেন। এই ছবির মাধ্যমে দুই বছর পর আবারও শুটিং সেটে ফিরছেন তিনি। ভারতীয় গণমাধ্যম জানায়, চলতি মাসের শেষের দিকে শুটিং শুরু হচ্ছে এই সিনেমাটির।

‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে দেখতে পাওয়া যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকে। তবে চমকের বিষয়, এই সিনেমাতে শাহরুখের সাথে অভিনয় করতে দেখা যাবে সালমান খানকেও।

বলিউডলাইফ বলছে ‘পাঠান’ সিনেমায় অভিনয় করবেন ভাইজান খ্যাত সালমান খান। এতে অতিথি চরিত্রে হাজির হবেন তিনি। এর আগেও, শাহরুখের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘জিরো’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যায় সালমানকে। সিনেমাটির ‘ইশকবাজি’ গানে একসঙ্গে এই দুই তারকাকে স্ক্রিণে দেখা যায়।

যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’ সিনেমাটির পরিচালক হিসেবে থাকছেন সিদ্ধার্থ আনন্দ।

ছবির শুরুর শুটিং মুম্বাইতে হবে, যেখানে শুধু শাহরুখ অংশ নেবেন। দীপিকা ও জন আগামী বছরের শুরুতে সিনেমাটির বাকি শুটিং করবেন। আগামী বছরের জুনের মধ্যেই সিনেমাটির শুটিং শেষ করতে চাইছেন নির্মাতারা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য