,

স্বামী-সন্তানকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার গৃহবধূ

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ফতুল্লার মুসলিমনগর এলাকায় এ ঘটনায় শুক্রবার রাতে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন ফতুল্লা থানার শাসনগাঁও এলাকার মৃত আহম্মদ আলীর ছেলে নৈশপ্রহরী নুরুল ইসলাম (৬৫), নরসিংপুর এলাকার লাল মিয়ার ছেলে আইনুল মিয়া (২২) ও মুসলিমনগর কাওয়াপাড়া এলাকার অক্ষয় মহন্তের ছেলে রাজ বল্লভ (৬২)।

এ ঘটনায় ধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।

মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, ফতুল্লায় স্ত্রীর সঙ্গে অভিমান করে ছেলেকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায় স্বামী। দুইদিন পরও বাসায় ফিরে না আসায় বৃহস্পতিবার রাতে স্বামী-সন্তানকে খুঁজতে বের হয় সেই গৃহবধূ। মুসলিমনগর এলাকায় ইজিবাইক রাখার এক গ্যারেজে গিয়ে স্বামী সন্তানকে না পেয়ে বাসায় ফেরার পথে ৪ জন ব্যক্তি গৃহবধূকে আটক করে নরসিংপুর প্রাইমারী স্কুলের পিছনে নিয়ে পর্যায়ক্রমে ৩ জন ধর্ষণ করে, একজন শ্লীলতাহানি করে। এরপর ধর্ষণের ঘটনা কাউকে না বলতে হুমকিতে দিয়ে গৃহবধূকে তাড়িয়ে দেয়।

ওসি জানান, এ ঘটনায় গৃহবধূ তার আত্মীয় স্বজনদের সাথে আলোচনা করে থানায় অভিযোগ করতে কিছু সময় বিলম্ব করেছে। অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অজ্ঞাত আরেকজন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনাটি আরও তদন্তের জন্য পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক