,

যুক্তরাষ্ট্রে একদিনে ১ লাখ ২৫ হাজার করোনা রোগী শনাক্ত

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে একদিনেই কমপক্ষে ১ লাখ ২৫ হাজার ৫৯৬ মানুষের মধ্যে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। দেশটির স্থানীয় সময় শুক্রবার সংক্রমণের নতুন এ রেকর্ড হয়েছে বলে জানিয়েছে সিএনএন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তির হার ক্রমেই বাড়ছে।

করোনা মহামারী ছড়ানোর পর যুক্তরাষ্ট্রে একদিনে এটাই সর্বোচ্চ সংক্রমণের সংখ্যা। এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো দেশটিতে ১ লাখের বেশি করোনা রোগী পাওয়া গেছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মারা গেছে আরও ১১৩৭ জন।
কভিড-১৯ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৪ হাজারের বেশি আমেরিকান। এর মধ্যে ১১ হাজারকেই নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে কভিড ট্র্যাকিং প্রজেক্ট।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য