,

কোয়ালিফায়ারে হায়দরাবাদ, বিদায় ব্যাঙ্গালুরু

news-image

স্পোর্টস ডেস্ক : প্লে-অফ ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে (আরসিবি) ৬ উইকেটে হারাল সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচ হেরে আইপিএল থেকে বিদায় নিল বিরাট কোহলির আরসিবি। আর ফাইনালে যাওয়ার আশা জাগিয়ে রাখল হায়দরাবাদ। রবিবার দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লির সঙ্গে খেলবে দলটি।

শুক্রবার টসে জিতে ব্যাঙ্গালুরুকেই প্রথমে ব্যাট করতে পাঠান হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। দেবদূত পাডিক্কেলের সঙ্গে ওপেন করতে নেমে চমক দেখান বিরাট। কিন্তু এদিনও ব্যাট হাতে ব্যর্থ হন তিনি।

৭ বলে মাত্র ৬ রান করে জেসন হোল্ডারের বলে আউট হয়ে যান। গোটা মৌসুমে ভালো পারফর্ম করে চূড়ান্ত পর্যায়ে ব্যর্থ হলেন দেবদূতও। ১ রানেই প্যাভিলিয়নে ফেরেন তিনি।
হায়দরাবাদের চমৎকার বোলিংয়ে একপ্রকার গুটিয়েই গিয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স। অ্যারন ফিঞ্চ, এবি ডেভিলিয়ার্স এবং মহম্মদ সিরাজ ছাড়া আর কেউই দুইয়ের ঘরে রান করতে পারেননি।

অ্যারন ফিঞ্চ ৩২ রানে আউট হয়ে গেলেও অসাধারণ ব্যাটিং করেন এবিডি। ৪৩ বলে ৫৬ রান করেন তিনি। নটরাজনের বলে আউট হলেও তার দেখানো পথেই শেষমেশ ১৩১ রান করে ব্যাঙ্গালুরু।

৪ ওভার বল করে ২৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন জেসন হোল্ডার। এছাড়া নটরাজন ২টি এবং শাহবাজ নাদিম একটি করে উইকেট তুলে নেন।

অন্যদিকে, হায়দরাবাদও ব্যাট ধরেই গোস্বামীর উইকেট হারিয়ে ফেলে। মনিশ পান্ডে এবং ডেভিড ওয়ার্নার ম্যাচ ধরার চেষ্টা করলেও সেরকম গতিতে খেলতে পারছিলেন না। কারণ ব্যাঙ্গালুরুরের বোলারেরা একপ্রকার চেপেই ধরে রেখেছিলেন তাদের। ২১ বলে ২৪ রান করে মনিশ আউট হয়ে যান। ওয়ার্নার ১৭ বলে ১৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন। আর তারপরই ম্যাচের হাল ধরেন কেন উইলিয়ামসন।

তবে একটা সময়ে খেলার গতি এতটাই কমে গিয়েছিল যে, মনে হচ্ছিল যেন ব্যাঙ্গালুরুই এই ম্যাচ জিতে নেবে। কিন্তু শেষমেশ ব্যালেন্স করলেন কেন উইলিয়ামসন। আর পরবর্তী সময়ে তাকে সাহায্য করলেন জেসন হোল্ডার। উইলিয়ামসন ৪৪ বলে ৫০ রান করে ম্যাচ জিতিয়ে দেন। ১৯ ওভার ৪ বলেই ৪ উইকেট হারিয়ে ১৩২ রান তুলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।

ব্যাঙ্গালুরুর হয়ে মহম্মদ সিরাজ ২টি এবং অ্যাডাম জাম্পা ও যুজবেন্দ্র চাহল একটি করে উইকেট তুলে নেন। ম্যান অফ দ্য ম্যাচ হন কেন উইলিয়ামসন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে