,

অস্ট্রিয়ায় করোনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় ভিয়েনার ভিলহেলমিনেন হাসপাতালে মারা যান তিনি।

মারা যাওয়া ব্যক্তির নাম এ কে এম শওকত আলী। তিনি কিশোরগঞ্জের সন্তান। তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে স্থায়ীভাবে অস্ট্রিয়াতে থাকতেন এবং অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

গত ২৬ অক্টোবর সর্দি-জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট শুরু হলে তাকে ভিয়েনায় ভিলহেলমিনেন হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। সেখানে প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও বৃহস্পতিবার হঠাৎ করে আবারও অবস্থার অবনতি হতে শুরু করে। পরে স্থানীয় সময় শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য