,

ম্যাখোঁর কুশপুত্তলিকা পোড়াতে গিয়ে চুয়াডাঙ্গায় ২ শিশুসহ ৩ জন দগ্ধ

news-image

চুয়াডাঙ্গা প্রতিনিধি : মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্রের পক্ষে সাফাই এবং ইসলাম নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁর কুশপুত্তলিকা পোড়ানোর সময় চুয়াডাঙ্গায় দুই শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন।

শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার্ড করা হয়েছে।

দগ্ধরা হলেন- নেহালপুর গ্রামের রবগুল হোসেনের ছেলে মিলন হোসেন (২৫), হাসমত আলীর ছেলে রাফি (০৭) ও শৈলমারী গ্রামের হামিদুল্লাহর ছেলে রহমতুল্লাহ (১১)।

স্থানীয়রা জানায়, শুক্রবার জুমার নামাজের পর চুয়াডাঙ্গার নেহালপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফ্রান্সবিরোধী বিক্ষোভের আয়োজন করে সাধারণ মুসল্লিরা। সেখানে তিনটি গ্রামের কয়েকশ’ মুসল্লি অংশ নেন।

বিক্ষোভ শেষে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁর কুশপুত্তলিকা দাহ করা হয়। এ সময় কুশপুত্তলিকার আগুনে দগ্ধ হন মিলন, রাফি ও রহমতুল্লাহ। পরে তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

দগ্ধদের মধ্যে মিলনের শরীরে অর্ধেক ঝলসে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার্ড করেন চিকিৎসকরা।

বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য