,

প্রেমের গুঞ্জন, যা বললেন দীঘি

news-image

নিজস্ব প্রতিবেদক : শিশুশিল্পী হিসেবে রূপালি জগতে যাত্রা শুরু হয় দীঘির। সম্প্রতি চিত্রনায়িকা হিসেবে আবির্ভাব ঘটেছে জনপ্রিয় এই শিশুশিল্পীর। শাপলা মিডিয়ার বেশ কয়েকটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি। এর মধ্যে একটি সিনেমার শুটিং প্রায় শেষ করে ফেলেছেন।

কাজ শুরু করতে না করতেই দীঘি মুখোমুখি হলেন প্রেম বিষয়ক গুঞ্জনের। তবে সব ধরনের গুঞ্জনকে নাকচ করে দিয়ে দীঘি গণমাধ্যমকে বলেন, ‘নায়িকা তো মনে হয় সব মিলিয়ে দুই মাস হলো হলাম। সেপ্টেম্বরে শুটিং শুরু করেছি, সব মিলিয়ে দুই মাস হলো নায়িকা হলাম। প্রেমের গুঞ্জনটা আসতে বছরখানেক লেগে যায়। এখনো আমার নামে এমন কিছু নিজে শুনিনি। তো আমার মনে হয়, আমি শোনার আগে আপনারা সাংবাদিক ভাইয়েরা, আমাদের আগে ভালো শুনতে পারেন। আপনাদের কাছে চলে যায় বা আপনাদের কাছে এমন গসিপ চলে যায়। আপনারা জানলে আমাকে আগে জানাবেন, তাহলে আমি বেশি খুশি হব।’

এদিকে দেলোয়ার জাহান ঝন্টুর ‘তুমি আছ তুমি নেই’সিনেমায় কাজ করতে যাচ্ছেন দীঘি। এই সিনেমায় শুরুতে বাপ্পিকে নায়ক হিসেবে নির্বাচিত করলেও তাকে বাদ দিয়ে সাইমনকে নেওয়া হয়। শেষ পর্যন্ত সাইমনকে বাদ দিয়ে নেওয়া হলো আসিফ ইমরোজকে। ঝন্টু দেশ রূপান্তরকে জানিয়েছেন ১৫ নভেম্বর থেকে গাজীপুরে শুরু হবে ‘তুমি আছো, তুমি নেই’-এর শুটিং।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য