,

জোড়া খুনের আসামি সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

news-image

চট্টগ্রাম ব্যুর : সুদীপ্ত হত্যা মামলার আসামি মোক্তারকে চট্টগ্রাম আদালত ভবনে মারধরের ঘটনায় করা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। লিমন ছয় বছর আগের সিআরবির জোড়া খুন মামলার অন্যতম আসামি।

বৃহস্পতিবার গভীর রাতে নগরীর সিআরবি এলাকা থেকে এক সহযোগীসহ লিমনকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ জোনের উপ-কমিশনার আলী হোসাইন জানান, ১২ অক্টোবর সকালে চট্টগ্রাম আদালত ভবনে একটি মারামারির ঘটনায় লিমনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ জন্য ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি জানান, লিমনের সাথে থাকা তার সহযোগী সজল দাশের (২৩) কাছে থাকা একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দুজনকেই আসামি করে মামলা দায়ের হয়েছে। লিমনের বিরুদ্ধে নগরীতে চাঁদাবাজি, কিশোর গ্যাং নিয়ন্ত্রণের অভিযোগও আছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ জুন চট্টগ্রামের সিআরবি এলাকায় রেলের দরপত্র জমা নিয়ে তৎকালীন কেন্দ্রীয় যুবলীগ নেতা আকবর চৌধুরী বাবর ও তৎকালীন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমনের অনুসারীদের মধ্যে গোলাগুলি হয়। এ সময় এক শিশুসহ বাবরের অনুসারী সাজু পালিত গুলিতে মারা যায়। সিআরবির ঘটনার পর লিমনকে কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটি থেকে বহিষ্কার করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য