,

প্লাজমা দেওয়ার পর অভিনেতা অপূর্ব যেমন আছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব করোনার সঙ্গে লড়াই করছেন। বৃহস্পতিবার এ পজিটিভ প্লাজমা দেওয়ার পর ডাক্তাররা জানিয়েছেন তার অবস্থা আগের চেয়ে ভালো।

চিকিৎসকদের বরাত দিয়ে নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, অপূর্বকে কাল রাতে প্লাজমা ব্লাড দেয়া হয়েছিল। বক্ষব্যাধি ডঃ আলী হোসেন জানিয়েছেন, তিনি আগের চেয়ে ভালো আছেন। সবার প্রার্থনা তার সাথে আছে।

এদিকে অপূর্বর সর্বশেষ খবর জানিয়ে পরিচালক মিজানুর রহমান আরিয়ান জানান, নানা রকম পরীক্ষার পর অভিনেতার শারীরিক যে সমস্যাগুলো ধরা পড়েছে, সেগুলোর চিকিৎসা চলছে। আরও দুদিন পার না হলে চিকিৎসকেরা তার প্রকৃত অবস্থা নিশ্চিত করতে পারছেন না। এখন বেশির ভাগ সময়ই ঘুমাচ্ছেন তিনি।

তিনি আরও জানান গতকাল রাত ১২টার দিকে অপূর্বকে প্লাজমা দেওয়া হয়। চিকিৎসকের বরাত দিয়ে অপূর্বের শারীরিক অবস্থা জানিয়ে আরিয়ান বলেন, নানা রকম টেস্ট করা হয়েছে। অপূর্ব ভাইয়ের বেশ কটি ইনফেকশন ধরা পড়েছে। চিকিৎসকেরা বলেছেন, অবস্থা মোটামুটি। তার রক্ত পরীক্ষার রিপোর্ট ভালো ছিল না। দুদিন পর ওই পরীক্ষা আবারও করা হবে। তার আগে ভালো-মন্দ কিছুই বলা যাচ্ছে না। গতকাল অপূর্বের বুকে সিটি স্ক্যান করা হয়। সেই প্রতিবেদন দেখা গেছে, করোনায় তার ফুসফুসের ৩৫ শতাংশ আক্রান্ত হয়েছে।

কেবিনে আনার পর কথা বলছেন অপূর্ব। তবে চিকিৎসকেরা তাকে বেশি কথা বলতে নিরুৎসাহিত করছেন। অভিনেতার স্নেহভাজন কয়েকজন নির্মাতা এবং তার পরিবারের সদস্যরা সার্বক্ষণিক হাসপাতালে আছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য