,

জামিন পেলেন পুনম পান্ডে

news-image

বিনোদন ডেস্ক : নগ্ন ভিডিও শুট করার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন বলিউড তারকা পুনম পান্ডে। শেষ পর্যন্ত জামিন পেলেন তিনি। স্বামী শ্যাম বম্বে-র সঙ্গে একযোগে জামিন পেলেন পুনম। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, নগদ ৪০ হাজারের বিনিময়ে শেষ পর্যন্ত পুনম পান্ডে এবং তার স্বামী শ্যাম বম্বের জামিন মঞ্জুর করা হয়। এক একজনের ২০ হাজার করে নগদের বিনিময়ে পুনম এবং শ্যাম জামিন পান বলে জানা যায়।

গোয়ার কঙ্কনার চাপোলিতে অশ্লীল ভিডিও শ্যুটের অভিযোগে সম্প্রতি পুনম পান্ডের বিরুদ্ধে এফআইআর দায়ের করে গোয়া ফরওয়ার্ড পার্টি। এফআইআর দায়েরের পরপরই গ্রেপ্তার করা হয় অভিনেত্রীকে। পুনম পান্ডের গ্রেপ্তারের পর থেকে শুরু হয়ে যায় জোর শোরগোল। পুনমকে কেন গ্রেপ্তার করা হল, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন নেট জনতার একাংশ।

এদিকে জন্মদিন উপলক্ষে সম্প্রতি নগ্ন হন মিলিন্দ সোমন। মিলিন্দ নগ্ন হলেও, কেন তার প্রশংসা করা হয় এবং পুনমকে গ্রেপ্তার করা হয়, তা নিয়ে উঠতে শুরু করে প্রশ্ন। এমনকি, নগ্নতার বিষয়ে কেন পুনমের সঙ্গে দ্বিচারিতা করা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে নেট পাড়ায়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য