,

জর্জিয়ায় আবার ভোট গণনা

news-image

অনলাইন ডেস্ক : গুরুত্বপূর্ণ রাজ্য জর্জিয়ায় দুই প্রেসিডেন্ট প্রার্থীর ব্যালট ব্যবধান কম থাকায় আবার ভোট গণনার আবেদন গ্রহণ করেছে রাজ্যপ্রধান।

দ্বিতীয়বার ভোট গণনার এই আইন যুক্তরাষ্ট্রের সব অঞ্চলে নেই। ব্যবধান .৫ শতাংশের বেশি হলে আইনটি প্রযোজ্য হয় না।

জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেন্সপেরগার ভোট পুনর্গণনার বিষয়টি নিশ্চিত করে শুক্রবার বলেন, ‘ব্যবধান কম থাকায়, নির্বাচনের স্বার্থে জর্জিয়ায় আবার ভোট গণনা করা হবে।’

এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজ্যটিতে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে জো বাইডেন ১ হাজার ৫৭৯ ভোটে এগিয়ে আছেন। শতাংশের হিসাবে দুজন সমানে-সমান।

জর্জিয়ার আইন অনুযায়ী দ্বিতীয়বার ভোট গণনার বিষয়টি বাধ্যতামূলক নয়। আবেদনের পর কমিশনের বিবেচনার ওপর এটি নির্ভর করে।

কাউন্টি শংসাপত্রের দুই কর্মদিবসের মধ্যে ভোট রিকাউন্টের আবেদন করতে হয়।

পুরো ব্যালটই হিসাব করতে হবে। আংশিক করার সুযোগ নেই।

এই রাজ্যে ১৬টি ইলেকটোরাল ভোট। বাইডেন জিতলেই প্রেসিডেন্ট হয়ে যাবেন।

সর্বশেষ হিসাব অনুযায়ী, ট্রাম্প জিতেছেন ২১৪টি ইলেকটোরাল কলেজ ভোট, অন্যদিকে বাইডেনের এ সংখ্যা ২৬৪। জর্জিয়ায় জিতলে তিনি অনায়াসে ২৭০ এর ‘ম্যাজিক ফিগার’ ছাড়িয়ে যাবেন। সে ক্ষেত্রে তাকে আর পেনসিলভানিয়া, নেভাডা, নর্থ ক্যারোলাইনা ও আলাস্কার ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে না।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য