,

ব্রাহ্মণবাড়িয়ায়  ট্রাক-সিএনজি ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ: একই পরিবারের ৪জন নিহত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ ও মনকসাইর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪জন নিহত হয়েছে৷ প্রাইভেটকার ড্রাইভারসহ আরও আহত হয়েছে  ৪জন। শুক্রবার(৬ই নভেম্বর) দুপুর ২টার দিকে কসবার সৈয়দাবাদ দক্ষিনপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মুরাদনগর থানার যাত্রাপুর গ্রামের নাবালক মিয়া(৭২), তার স্ত্রী আয়েশা খাতুন(৬০), ছোট ভাইয়ের স্ত্রী ফাতেমা(৫৫) ও পুতের ঘরের নাতনি নাদিয়া(৫)।
আহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটিয়ারার বিল্লাল মিয়া(২২), সুনামগঞ্জের ছাতক নরসিংহপুরের প্রাইভেটকার ড্রাইভার সালমান(২২), মুরাদনগর থানার যাত্রাপুর গ্রামের নিহত নাবালক মিয়ার ছোটভাই খুরশেদ আলম(৬০) ও নাতনি জান্নাত(৪)৷
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে কুটি- চৌমুহনী থেকে খুরশিদ মিয়া সিএনজি যোগে ব্রাহ্মণবাড়িয়া আসার পথে সৈয়দাবাদ কুমিল্লা অভিমুখী ট্রাকের সাথে সিএনজি ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় ৬-৮ জন ঘটনাস্থলে আহত হয়। পুলিশ ও স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক ৪জনকে মৃত ঘোষণা করেন। আহত ৪জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলে, খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ছুটে আসি। ট্রাকচালক পালিয়ে গেছেন কিন্তু ট্রাকটি আটক করা হয়েছে। তিনি জানান, এ ঘটনায় যথাযথ আইনি পদক্ষেপ নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য