,

কালকিনিতে ১৯ দিন বয়সী যমজ সন্তান ফেলে গেলেন মা, বিপাকে বাবা

news-image

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে ১৯ দিন বয়সী যমজ কন্যা সন্তানকে স্বামীর বাড়িতে ফেলে বাবার বাড়ি চলে গেছেন সানজিদা বেগম নামে এক গৃহবধূ। এতে সন্তানদের নিয়ে চরম বিপাকে পড়েছেন বাবা হাসান মোল্লা।

হাসান মোল্লা ওই উপজেলার ডাসার থানাধীন কাজীবাকাই ইউপির দক্ষিণ মাইজপাড়ার ফজল মোল্লার ছেলে। তার স্ত্রী সানজিদা বেগম পার্শ্ববর্তী মিনাজদী গ্রামের ফজলে হাওলাদারের মেয়ে।

বৃহস্পতিবার দুপুরে হাসান মোল্লার বাড়িতে গিয়ে জানা গেছে, প্রায় দেড় বছর আগে পারিবারিকভাবে সানজিদাকে বিয়ে করেন হাসান। ১৯ দিন আগে সানজিদার কোল জুড়ে আসে যমজ কন্যা সন্তান। কিন্তু তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার দুই সন্তানকে স্বামীর কাছে ফেলে বাবার বাড়িতে চলে যান সানজিদা। এতে চরম বিপাকে পড়েছেন হাসান মোল্লা। দুই নবজাতককে লালন-পালনে হিমশিম খেতে হচ্ছে তাকে। বুকের দুধ না পেয়ে সারাক্ষণ কান্নাকাটি করছে ১৯ দিন বয়সী দুই শিশু।

হাসান মোল্লা বলেন, সানজিদা তুচ্ছ কারণে বাবার বাড়ি চলে যায়। এর আগেও সে এমন করেছে। এবার দুটি বাচ্চাকে ফেলে গেছে। বারবার বলার পরও সে ফিরে আসতে চায় না। এখন বাচ্চা দুটি নিয়ে আমি কি করবো?

যমজ কন্যার মা সানজিদা বেগম বলেন, শ্বশুরবাড়ির লোকজন তাকে শারীরিক ও মানসিকভাবে যন্ত্রণা দেয়। এ কারণে আমি বাবার বাড়ি চলে এসেছি।

কাজীবাকাই ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ মোল্লা বলেন, বিষয়টি দঃখজনক। দুই পক্ষের উপস্থিতিতে এ সমস্যার সমাধান করা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য