,

ডেমরার আগুন ১০ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর ডেমরার কোনাপাড়ায় হাজি বাদশা মিয়া রোডের একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে ভবনটির তিনতলা থেকে নয়তলা পর্যন্ত পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটের ১০ ঘণ্টার প্রচেষ্টায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বৃহস্পতিবার বিকেল ৪টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা মাহফুজ রিবেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কোনাপাড়ায় হাজি বাদশা মিয়া রোডের পাশা লাইটের গোডাউনে বিকেলে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

মাহফুজ রিবেন বলেন, ফায়ার সার্ভিসের ১৫০ জনবল এবং র‌্যাব, পুলিশ, রেডক্রিসেন্ট ও রোভার স্কাউটের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বলেন, ১০ তলাবিশিষ্ট ভবনটির প্রায় পুরোটাতেই দাহ্য পদার্থ ভরপুর ছিল। আগুন নেভানোর জন্য কাজ করার কোনো পরিবেশ ছিল না। একটি মাত্র সরু রাস্তা। যার ফলে আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনটির ষষ্ঠতলা এনার্জি লাইটের গুদাম হিসেবে ব্যবহার করা হতো। সেখানেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে সেটা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এমনটা ধারণা করা হচ্ছে। প্রচুর দাহ্য পদার্থ থাকায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য