,

চাঁদপুরে ‘সাধু বাবা’ সেজে তিনজনকে অচেতন করে চুরি

news-image

অনলাইন ডেস্ক : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সাধু বাবা সেজে একই পরিবারের তিনজনকে নেশা জাতীয় পানীয় খাইয়ে অচেতন করে স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে উপজেলার চৌমহনী উত্তর দুর্গাপুর গ্রামের শীল বাড়িতে এ ঘটনা ঘটে।

অচেতন হওয়া ব্যক্তিদের আজ বৃহস্পতিবার ভোরে স্বজনরা উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করায়। তারা হলেন-দুর্গাপুর গ্রামের শীল বাড়ির খোকন শীল (৪৫), তার স্ত্রী ঝর্ণা শীল (৩৪) ও ছেলে মিঠুন শীল (২০)। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।

অচেতন খোকন শীলের স্বজনরা জানায়, গত দু-তিন ধরে একজন বৃদ্ধ লোক লোকনাথের বেশে সাধু বাবা সেজে ঘোরাঘুরি করছিলেন। ঘটনার রাতে ওই ব্যক্তি খোকন শীলের ঘরে যান এবং তাদের পরিবারের উন্নতির জন্য ঝাড়ফুক ও পানিপড়া দেন। এরপর খেতে বললে রাতে তিনি কিছু খান না বলে জানান। পরে ওই সাধুকে তাদের ঘরেই থাকতে দেওয়া হয়।

রাত ৪টার দিকে বাসনা রাণী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে দেখেন তার দেবর খোকন শীলের ঘরের দরজা খোলা। এ সময় তিনি তাদেরকে ডাকতে ডাকতে ঘরে ঢুকে দেখেন তারা সবাই অজ্ঞান হয়ে আছেন। ঘরের স্টিলের আলমারি, কম্বলসহ বিভিন্ন জিনিসপত্র এলোমেলো।

ওই সাধু বাবাও ঘরে শোয়ার খাটে নেই। পরে তিনি চিৎকার করলে বাড়ির অন্যান্য লোকজন এগিয়ে এসে তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে তারা দেখেন ঝর্ণা শীলের কানের দুল ও নাক ফুল নেই। তবে ঘরের অন্যান্য জিনিসপত্র চুরি হয়েছে কি না ভুক্তভোগীদের স্বজনরা তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা বলেন, ‘এ ঘটনার ব্যাপারে কেউ আমাদের খবর দেয়নি। থানায় অভিযোগও করেনি। যেহেতু এখন খবর পেলাম, দ্রুত ফোর্স পাঠিয়ে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেবো।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য