,

বাংলাদেশে নতুন বিনিয়োগে আগ্রহী ডেনমার্ক

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে নতুন বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে ডেনমার্ক। ডেনিশ প্রতিষ্ঠানগুলো এ দেশকে বিনিয়োগের সম্ভাবনা হিসেবে দেখছে। এছাড়া ডেনিশ বিনিয়োগের তালিকা আরো ভারী হয়েছে এফএমসিজি খাতে নতুন বিনিয়োগ, নির্মাণ উপকরণ এবং নির্মাণ কাজে। সম্প্রতি বাংলাদেশ সরকারি বেসরকারি অংশীদারীত্ব কর্তৃপক্ষের (পিপিপি অথোরিটি) সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতানা আফরোজের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্টরূপ পিটারসন সাক্ষাতে এ আগ্রহ প্রকাশ করেন।

এ আলোচনায় টেকসই উন্নয়নের লক্ষ্যে পৌঁছানো এবং বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার বিষয়টিতে জোর আরোপ করা হয়। রাজধানীর আগারগাঁওয়ে পিপিপি অথোরিটির কার্যালয়ে। এ তিনি দু’দেশের মধ্যে পররাষ্ট্র নীতি, বাণিজ্য, উন্নয়ন সম্পর্কিত সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ডেনমার্কের দীর্ঘদিনের এ সম্পর্ক টিকিয়ে রাখার ব্যাপারে তার অভিপ্রায় ব্যক্ত করেন।

উল্লেখ্য, বাংলাদেশ ও ডেনমার্ক সরকারের মধ্যে ৪০ বছরেরও বেশি সময় ধরে উন্নয়ন সহযোগিতা অব্যহত রয়েছে। বৃহত অবকাঠামোগত প্রয়োনীয়তা এবং উঠতি গ্রাহক বাজারকে কেন্দ্র করে বাংলাদেশ এশিয়ার মধ্যে দ্রুত বর্ধনশীল অর্থনীতি। ফলে ডেনিশ প্রতিষ্ঠানগুলো এ দেশকে বিনিয়োগের সম্ভাবনা হিসেবে দেখছে।

বাংলাদেশের ইতিহাসে ১৯৭০ সাল থেকে বিভিন্ন ডেনিশ প্রতিষ্ঠানের করা বিনিয়োগের মধ্যে রয়েছে দুগ্ধজাত পণ্য, ঔষধজাত পণ্য, শিপিং এবং সার ও রাসায়নিক খাত। বর্তমানে ডেনিশ বিনিয়োগের তালিকা আরো ভারী হয়েছে এফএমসিজি খাতে নতুন বিনিয়োগ, নির্মাণ উপকরণ এবং নির্মাণ কাজে।

বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য